মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে সলঙ্গায় থানা বিএনপির উদ্যোগে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলির ঘটনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কদম তলায় এসে বিক্ষোভ মিছিল শেষ হয়।
সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার এ সময় তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব , তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর যারা গুলি করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সহ-সভাপতি মারুফ হাসান খোকন, সোলাইমান হোসেন, শহিদুল ইসলাম (মজনু) থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, হেদায়েতুল ইসলাম আইয়ুব। এ সময় ৬টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ঘটনার বিচার দাবি করে স্লোগান দেন ।