প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৩:০০ পি.এম
পটুয়াখালীতে ১৩ বছরের কিশোর নোমান নিখোঁজ, সন্ধানে পরিবারের আকুতি

মোঃ ইব্রাহিম হোসেনঃ
পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের কিসমতমৌকরন গ্রাম থেকে মোহাম্মদ নোমান (১৩) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সে গ্রাম থেকে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ নোমান রাজধানী ঢাকার আদাবর থানার ১০০ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী হাওলাদারের ছেলে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় বর্তমানে তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নিখোঁজ কিশোরের নাম: মোহাম্মদ নোমান, বয়স: ১৩ বছর, পিতার নাম: মোঃ আইয়ুব আলী হাওলাদার, গ্রাম: কিসমতমৌকরন, ইউনিয়ন: লাউকাঠী, থানা ও জেলা: পটুয়াখালী। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই কিশোরের সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচের ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আপনার একটি ছোট সহযোগিতা একটি পরিবারকে তাদের সন্তান ফিরে পেতে সাহায্য করতে পারে। যোগাযোগের ঠিকানা: মোঃ আইয়ুব আলী হাওলাদার গ্রাম: কিসমতমৌকরন, ডাকঘর: শ্রীরামপুর থানা ও জেলা: পটুয়াখালী। মোবাইল নম্বর: ০১৯১৫২৮৬০১৩
www.senbanglatv.com