প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:০৪ পি.এম
ধামরাইয়ে আপন ভাই ও ভাবির লাঠির আঘাতে শারীরিক প্রতিবন্ধী যুবক আহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
মিলন সিদ্দিকী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামে আপন ভাই ও ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে গত চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শারীরিক প্রতিবন্ধী যুবক মানিক। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে মানিকের আপন ভাই ও ভাবি তাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্র জানায়, মানিক শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় তার আঘাত তুলনামূলকভাবে গুরুতর এবং বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে কি না—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
www.senbanglatv.com