প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৭:৩৪ এ.এম
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে জুবায়ের পন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ।

মোঃ মাইনুদ্দিন শিকদার স্টাফ রিপোর্টার গাজীপুর
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য তাবলীগ জামাতের জুবায়েরপন্থীদের টঙ্গী ময়দানে প্রস্তাবিত জোড় ও আগামী বিশ্ব ইজতেমা না করা নির্দেশ দিয়েছেন সরকার। ৩০ডিসেম্বর মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা ৬ এর উপসচিব মোঃ আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে জানুয়ারির ২ থেকে ৪ তাং পর্যন্ত খুরুজের জোড় এবং ২২থেকে২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা ২০২৬ অনুষ্ঠানের জন্য অনুরোধ জানানো হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখিত সময়ে এ মাঠে কোন ধরনের সভা-সমাবেশ না করার নির্দেশ দিয়েছেন সরকার।
www.senbanglatv.com