মোঃ ইব্রাহিম হোসেনঃ
‘দিন বদলের এখনই সময়’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলা নগরের আংশিক) আসনে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যায় তিনি ঢাকা-১৩ আসনের অন্তর্গত ২৯ ও ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে এই মতবিনিময় করেন। বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুরের ২৯ ও ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও জনবহুল পয়েন্টে আয়োজিত পথসভাগুলোতে ববি হাজ্জাজ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের অভিযোগের কথা শোনেন। এ সময় ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। মতবিনিময় সভায় ববি হাজ্জাজ বলেন, "দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ এখন। আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি যেখানে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। ঢাকা-১৩ আসনের প্রতিটি মানুষের অধিকার রক্ষা এবং এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যেই আমি আপনাদের সেবা করতে চাই।" তিনি বিশেষ করে তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং এলাকার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও যানজট নিরসনে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। নাগরিক সুবিধার বিষয়ে তিনি বলেন, "এলাকায় নিরবচ্ছিন্ন পানি ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। তিতাস গ্যাসের লাইনে অবৈধ সংযোগ এবং গ্যাস চুরি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে আমরা আপসহীন। বসিলাসহ সংলগ্ন এলাকাগুলোতে পুলিশি টহল বৃদ্ধি এবং সন্ত্রাসীদের চাঁদাবাজি রুখতে পুরো এলাকাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।" ববি হাজ্জাজ স্থানীয়দের উদ্দেশে আরও বলেন, "আমাদের এলাকার উন্নয়ন আমাদের নিজেদের হাতেই করতে হবে। আমরা যদি সচেতন না হই, তবে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।" এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৩ আসনের সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনায়েত হাফিজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (ইসহাক), যুগ্ম আহ্বায়ক মোঃ চৌধুরী বকশী, মোহাম্মদপুর টাউন হল (কাঁচাবাজার) বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম এবং সাবেক ২৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল হক খান রনি, সহ-সভাপতি আহসান উল্লাহ শহিদ, সহ-সভাপতি কামাল হোসেন কাল্লু, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন স্বপন, প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবর শেখ বাবু, কোষাধ্যক্ষ আলাউদ্দিন আলো, সহ-সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ পলাশ এবং মোহাম্মদপুর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোকসেদুল হাসান মিন্টু। ছাত্রনেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক মোঃ বশির উল্লাহ বশির, সদস্য সচিব সাকিবুল হোসেন বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল হক টিপু। এছাড়া মোহাম্মদপুর টাউন হল বাজার ইউনিট বিএনপির সভাপতি মোঃ মন্টু ভূঁইয়া, সহ-সভাপতি আবুল খায়ের মিজি, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান বকশি, মোঃ শাহ আলম, জান্নাত হোটেল মিল্লাদ মোল্লা, বাবুল সহ মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।