প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৩:৫১ পি.এম
ষড়যন্ত্র নস্যাৎ: ২৯ নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান ইমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরের ২৯ নং ওয়ার্ডের প্রভাবশালী নেতা মোঃ হাবিবুর রহমান ইমন মুন্সী-এর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে দলের পক্ষ থেকে এক দাপ্তরিক পত্রের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে হাবিবুর রহমান ইমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে স্থানীয় নেতাকর্মীদের দাবি, এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র। পরবর্তীতে তিনি নিজের স্বপক্ষে যুক্তি তুলে ধরে আবেদন করলে এবং দলের প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রকাশের প্রেক্ষিতে দলীয় হাই কমান্ড তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এখন থেকে তিনি আবার দলের মূল ধারায় ফিরে সক্রিয়ভাবে কাজ করতে পারবেন। উক্ত পত্রে স্বাক্ষর করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক। ইমনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর এলাকায় পৌঁছালে ২৯ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, "যারা মিথ্যা অপবাদ দিয়ে জনপ্রিয় এই নেতাকে দল থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের মুখে চুনকালি পড়েছে। ষড়যন্ত্র করে ক্ষণিকের জন্য ক্ষতি করা যায়, কিন্তু সত্যের জয় সবসময়ই হয়।" বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ভবিষ্যতে হাবিবুর রহমান ইমনকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে এবং আগামী দিনে দলকে শক্তিশালী করতে রাজপথে যথাযোগ্য ভূমিকা পালন করতে হবে।
www.senbanglatv.com