September 16, 2026, 9:05 am
শিরোনাম:
পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

কোটচাঁদপুরে আর্মি ক্যাম্পের অভিযানে স্কুফ (ESKUF) সিরাপসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কোটচাঁদপুর সংবাদদাতা :

কোটচাঁদপুর সংবাদদাতা :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্য স্কুফ (ESKUF) সিরাপ, অবৈধ প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার বলহর স্টেশনে এক ব্যক্তি সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করছে। এ তথ্যের প্রেক্ষিতে ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেল ৫টার দিকে ক্যাপ্টেন নিরুপম আলী হাসান-এর নেতৃত্বে ঝিনাইদহ কোটচাঁদপুর বলহর প্রজেক্ট আর্মি ক্যাম্প (৩১ এসটি) এর একটি টহল দল বলহর স্টেশনে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে মাদকদ্রব্য স্কুফ (ESKUF) সিরাপ ২ বোতল, একটি স্টিকলাঠি, অবৈধ গাড়ির নাম্বারপ্লেট ৩টি এবং একটি অবৈধ প্রাইভেটকার জব্দ করা হয়। এ সময় মোঃ নুর মোহাম্মদ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ নুর মোহাম্মদ, পিতা- মোঃ ইউসুফ। তার বাড়ি গাবতলি গ্রামে, কোটচাঁদপুর পৌরসভা এলাকায়। থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য, অবৈধ প্রাইভেটকার এবং অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা সেনাবাহিনীর এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।



error: Content is protected !!