হাকিকুল ইসলাম খোকন,
তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) সেদিন রূপ নিয়েছিল এক উত্তাল জনসমুদ্রে। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে সদ্য কারামুক্ত বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন মঞ্চে এসে দাঁড়ালেন, তখন চারিদিকে কেবল জয়ের জয়কার।
সেই ঐতিহাসিক মুহূর্তে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তৎকালীন তুখোড় ছাত্রনেতা ঢাকসু”র ভিপি তোফায়েল আহমেদ মাইকের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন এক অমোঘ সত্য। দশ লক্ষ মানুষের গগনবিদারী স্লোগান আর করতালির মাঝে তিনি আবেগঘন কণ্ঠে ঘোষণা করেন:
"যে নেতা তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটিয়েছেন পাকিস্তানের অন্ধকার কারাগারে, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যিনি মৃত্যুকে আলিঙ্গন করতে দ্বিধা করেননি; সেই প্রিয় নেতাকে আজ আমরা কৃতজ্ঞ চিত্তে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করছি।"
এই মহান মানুষটির প্রতি আজীবন শ্রদ্ধা ও ভালোবাসা।