স্টাফ রিপোর্টার
সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, চট্টগ্রাম বিভাগ। সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপলক্ষে বস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ মনির আহমদ, সাধারণ সম্পাদক অরুপ চন্দ্র, নির্বাহী সদস্য তুষার দাস, অর্থ সম্পাদক নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল করিম, সদস্য জামসেদ সহ চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের উচিত এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি প্রতি বছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। তারা আরও বলেন, সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তারা কাজ করে থাকেন। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ। ইফতার সামগ্রীর বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যপণ্য। এছাড়া অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ রমজানের পবিত্রতা রক্ষা ও সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।