প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ১:৩৬ পি.এম
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় শৈলকুপার রাজু আহমেদ

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শৈলকুপার রাজু আহমেদ। শৈলকুপার দুধসর গ্রামের সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী।আওয়ামীলীগ সরকারের সময়ে বেশ কয়েকবার হামলা-মামলার পাশাপাশি প্রায় ৭ মাস কারাভোগও করেছেন রাজু আহমেদ। দীর্ঘ দমন-পীড়ন সহ্য করেও রাজু আহমেদ রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে রাজনৈতিক অঙ্গনে বেশ নজর কাড়েন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন মানবিক ও মেধাভিত্তিক কাজের সাথেও তিনি সম্পৃক্ত। কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ে নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। ২০২৪ সালের ২ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি এবং নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর একই বছরের ১৫ জুন ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। চলতি বছরের ১ মার্চ এই কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির সর্বস্তরে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে। প্রিয় ভাই রাজু আহমেদ এর জন্য নিরন্তর শুভ কামনা।
www.senbanglatv.com