জহিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধী:
ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী থানাধীন ৬নং আউলিয়াপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আউলিয়াপুর ইউনিয়নের চাষি ক্লাব মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান লিটন, ছাত্রদলের সভাপতি ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী।অনুষ্ঠানে বক্তারা বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নির্বিঘ্নে পালন করতে পারবে।
তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনাও করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।