বিধান চন্দ্র বিশ্বাস
ফিরাও শান্তি
বিধান চন্দ্র বিশ্বাস
বিভীষিকা ছাইলো আকাশ
সূর্য্য গেছে ঢেকে ,
গোলা বারুদ করলো গ্রাস
নৃশংসতা দেশে।
বোমার আগুন দাউ দাউ জ্বলে
পুড়ে সব ছার খার,
বিশ্ববাসী আতংকিত
জীবন বাঁচাবার।
শুধু হৈ চৈ কান্নার রোল
আকাশ হয়েছে ভারী,
রক্ত নেশায় হায়েনার দল
মহাসাগর দিলো পাড়ি ।
তছনছ করে অট্টালিকা
দেহ করে খান খান ,
পিশাসের বংশ নিষ্ঠুর ওরা
রক্ত খেকো প্রাণ ।
স্বৈরাচারী ক্ষমতা লোভী
কলঙ্কিত নিষ্ঠুর জাতি
লালসা ভরা অন্ধ চোখে
ধ্বংস খেলায় মাতি ।
হে স্রষ্টা বিবেক জাগাও
জাগুক মানবতা
নিঃশেষ হোক অপশক্তি
শান্তি আসুক হেথা ।