প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৪:৫৪ এ.এম
শিবগঞ্জে সাবেক ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন এর ইফতার দোয়া ও মাহফিল

সানাউল্লাহ সুমন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জে দাইপুখুরিয়া ইউনিয়নে সাবেক দুই বারের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সায়েমা খাতুন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ কে সাথে ১৯ মার্চ বৃহস্পিবার হামিউস সুন্নাত নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় প্রায় ৫০০ জনকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সায়েমা খাতুন শিবগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মুখলেশুর রহমানের সঞ্চলনায়,প্রধান অতিথি উপস্থিত ছিলেন,তোসিকুল আলম, সদস্য সচিব, শিবগঞ্জ উপজেলা বিএনপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সারওয়ার জাহান সেন্টু, সাবেক সাধাবন সম্পাদক, শিবগঞ্জ উপজেলা বিএনপি, আলমগীর কবির দুয়েল, সদস্য সচিব, শিবগঞ্জ পৌর বিএনপি নজরুল মহাজন দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপি,সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সহ অন্যরা। শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
www.senbanglatv.com