প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৩:১১ পি.এম
শৈলকুপায় ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,
ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার শেখপাড়া এলাকার একটি ভূট্টা ক্ষেত থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা-র দিকনির্দেশনায় মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ এবং এএসআই মোঃ আকরামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ শেখপাড়া এলাকায় অবস্থান নেন। এসময় ওই এলাকার একটি ভূট্টা ক্ষেতে মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার জোরদার ও রইচ মোল্লা নামে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:১. আনোয়ার জোরদার

২. রইচ মোল্লা। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
www.senbanglatv.com