September 16, 2026, 5:58 am
শিরোনাম:
পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড এক রোগীর মৃ/ত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড এক রোগীর মৃ/ত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎স্থানীয় সূত্রে জানা যায়, উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করেন। এ সময় রোগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও চালক বকুল হোসেন জ্বালানি সংকটের অজুহাতে ভাড়ায় যেতে অস্বীকৃতি জানান। পরে স্বজনরা নিজেরাই জ্বালানির ব্যবস্থা করলেও তিনি রোগী পরিবহন করেননি বলে অভিযোগ ওঠে।
‎এর ফলে প্রয়োজনীয় সময়ে রোগীকে স্থানান্তর করা সম্ভব হয়নি এবং এক পর্যায়ে তার মৃ/ত্যু ঘটে।
‎ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
‎পরবর্তীতে দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ আল মামুন শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ চালক বকুলকে গ্রেপ্তার করে।
‎এদিকে স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই সরকারি অ্যাম্বুলেন্স সেবায় জ্বালানি ব্যবস্থাপনা, ভাড়া আদায়, এবং পরিচালনা সংক্রান্ত নানা অনিয়ম করে আসছিল। তবে নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে অ্যাম্বুলেন্স ব্যবহারে অনিয়ম এবং সেবা প্রদানে গাফিলতি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর নজরদারির অভাবে তা নিয়ন্ত্রণে আসেনি।
‎সচেতন মহলের দাবি, শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়, পুরো সেবাব্যবস্থার অনিয়ম ও দুর্বলতা তদন্ত করে দেখা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।



error: Content is protected !!