স্টাফ রিপোর্টার:
'আমরা জুলাই যোদ্ধা' কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ভোলা জেলা শাখার জন্য ৫০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে অন্যতম শীর্ষ নেতৃত্ব তথা গুরুত্বপূর্ণ যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন তরুণ ও উদীয়মান নেতা এমরান হোসেন (এমআইএস নং- ৭১৭)। গত ২০/০৬/২০২৬ তারিখে 'আমরা জুলাই যোদ্ধা' কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন প্রদান করেন। সংগঠনটির ঢাকা মেট্রোপলিটন স্কাউট ভবন (২য় তলা, সুইট-২০৫, ৫৪ ইনার সার্কুলার রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০) স্থিত অস্থায়ী কার্যালয় থেকে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
এমরান হোসেন ছাড়াও ভোলা জেলার এই আহ্বায়ক কমিটিতে শীর্ষ নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক মোঃ মাইনউদ্দিন (মহিন), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন এবং সদস্য সচিব মোঃ রাকিব। এছাড়া এমরান হোসেনের সাথে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও দায়িত্ব পেয়েছেন যথাক্রমে— গোলাম মাওলা লিখন, মোঃ রিপন (রনি), মোঃ হাছনাইন, মোঃ সাইফুল ইসলাম সাকিল, মোঃ হাবিব, মোঃ ইসমাইল, মোঃ রবিন হোসেন, আবুল খায়ের এবং মাছুম।
কমিটির দাপ্তরিক ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ ইসমাইল এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মোট ১০ জন দায়িত্ব পেয়েছেন। তারা হলেন— মোঃ জোবায়ের হোসেন (ইয়ামিন), সালমান হোসেন, মোঃ মাহাবুবআলম, মোঃ কলিমুল্লাহ, মোঃ নাহিদ ফরাজী, মোঃ আল আমিন, মোঃ আলী আজগর, কবির হোসেন, মোঃ শাহিউদ্দিন এবং মোঃ মহিউদ্দিন।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোট ২৬ জন সক্রিয় কর্মী। তারা হলেন— মোঃ কবির হোসেন, মোঃ আলআমিন, আলামিন, মোঃ মনির হোসেন, মোঃ ফজলেরাব্বি, আঃ রহিম (MIS ৩৬৩৯), আঃ রহিম (MIS ৭৪১৭), মোঃ তানজিল ইসলাম, কামাল বাড়ী, মোঃ বাবলু, আলম ফকির, আঃ খালেক, মোঃ মাসুমবিল্লাহ, মোঃ আমজাদ হোসেন, মোঃ রমজান, মোঃ আলامین, মোহাম্মদ নূর হোসেন, মোঃ হাসনাইন, মোঃ শাহাবুদ্দিন, মোঃ শামীম, মোঃ আলাউদ্দিন, আবদুল হাই, মোঃ সোহেল, হাছনাইন, মোঃ মাহবুব আলম এবং মোঃ আলমগীর।
একই সাথে সংগঠনটির পক্ষ থেকে ভোলা জেলার জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি হেভিওয়েট উপদেষ্টা মন্ডলীও ঘোষণা করা হয়েছে। এই সম্মানিত উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন— বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার আলহাজ্ব মেজর হাফিজউদ্দিন (বীরবিক্রম), ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ভোলা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব গিয়াস উদ্দিন আল মামুন, জেলাপরিষদ ভোলার মাননীয় প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ হায়দার আলী লেলিন এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম।
নবমনোনীত যুগ্ম আহ্বায়ক এমরান হোসেনের সমর্থক ও সাধারণ কর্মীরা আশা প্রকাশ করেন যে, তার এই পদায়নের মাধ্যমে ভোলা জেলায় 'আমরা জুলাই যোদ্ধা' সংগঠনের সাংগঠনিক ভিত্তি আগামীতে আরও শক্তিশালী, বেগবান ও গতিশীল হয়ে উঠবে।
নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় এমরান হোসেন বলেন, "আমাকে 'আমরা জুলাই যোদ্ধা' ভোলা জেলা আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় আমি কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধেয় সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ ভাইয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সকল অভিভাবক ও নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
এই জুলাই বিপ্লবের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে বুকে ধারণ করে ভোলা জেলায় আমাদের সংগঠনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ও শক্তিশালী করাই হবে আমার মূল লক্ষ্য। আমি ভোলার সর্বস্তরের ছাত্র-জনতা ও সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সাংগঠনিক পরিবেশ গড়ে তুলতে চাই। কমিটির আহ্বায়ক মোঃ মাইনউদ্দিন (মহিন) ভাই এবং সদস্য সচিব মোঃ রাকিব ভাইসহ সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আমার এই পবিত্র দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করব। এই পথচলায় আমি ভোলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।"