September 16, 2026, 3:19 am
শিরোনাম:
পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান: কালীগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ ও জরিমানা

ফজলুল কবির গামা ঝিনাইদহ

 

 ফজলুল কবির গামা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও সুরক্ষায় এক বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা টাস্কফোর্স। এই সফল অভিযানে আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যমানের নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। একই সাথে আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়। জানা গেছে, বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এই ঝটিকা অভিযানটি চালানো হয়। ঝিনাইদহ জেলা টাস্কফোর্সের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাতসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে বাজারের দুটি প্রতিষ্ঠিত ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে অত্যন্ত ক্ষতিকর ৩৩ কেজি কারেন্ট জাল এবং ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। নিষিদ্ধ ও ক্ষতিকর এই জালগুলো মজুত ও বিক্রির অপরাধে বাজারের দুই ব্যবসায়ী ইয়ানুর রহমান ও আল আমিনকে আটক করা হয়। পরবর্তীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দুজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন। অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর অবৈধ জালগুলো কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সর্বসাধারনের সম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ এই জাল উচ্ছেদের অভিযানে পুলিশ, র‌্যাব, মৎস্য বিভাগ এবং জেলা টাস্কফোর্সের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, আমাদের প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং নিষিদ্ধ জালের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কঠোর ও প্রশংসনীয় অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।



error: Content is protected !!