প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৬, ১১:৩০ এ.এম
শৈলকুপা সাবরেজিস্টার অফিস দলিল-লেখক সমিতির কমিটি গঠন

দীর্ঘ দুই বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে ঝিনাইদহের শৈলকুপা সাবরেজিস্টার অফিস দলিল-লেখক সমিতির কমিটি গঠন করা হয়েছে। রোববার(৫ জুলাই) দুপুরে সমিতির নতুন এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মিরাজ হোসেন দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণার সময় উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

দীর্ঘদিন পর সমিতির নেতৃত্ব নির্ধারিত হওয়ায় দলিল-লেখকদের মধ্যে স্বস্তি ও উৎসাহের আবহ সৃষ্টি হয়। এ উপলক্ষে তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নতুন কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
www.senbanglatv.com