মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ
মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঝিনাইদহ বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ সেবা কার্যক্রমের আলোচনা অংশ হিসেবে মা সমাবেশ কৈশোরবান্ধব প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩জুলাই) ঝিনাইদহ মা ও শিশু কল্যাণ কেন্দ্র সভা কক্ষে ঝিনাইদহ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অএ প্রতিষ্ঠানের প্রধান ডাঃ মাহবুবা আক্তার তাবীয়া, সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ মোজাম্মেল করিম,উপপরিচালক, পরিবার পরিকল্পনা ঝিনাইদহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারেক হাসান, UNO ঝিনাইদহ সদর,জনাব ওয়ালিউর রহমান, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা ঝিনাইদহ, ডাঃ মালিহা সুলতানা আইভি, MO(Dc) উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ঝিনাইদহ সদর।
আলোচনা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা মোঃ মোজাম্মেল করিম নানা বিষয়ে স্বাস্থ্যসেবায় নিয়ে আলোচনা করেন।