September 16, 2026, 5:07 am
শিরোনাম:
পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

যশোরে প্রারণার অভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার

 

স্টাপ রিপোর্টার

যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিকের পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ শে জুলাই) সকালে ১১ টার সময় ঝিকরগাছা প্রেসক্লাব এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জমির প্রকৃত মালিক মরহুম আলী হোসেনের দৌহিত্র (পুতাছেলে) মাজহারুল পারভেজ সাজ্জাদ। আরও উপস্থিত ছিলেন, মরহুম আলী হোসেনের ছেলে মো. আলাউদ্দিন এবং তার মামা আবুল কালাম।

লিখিত বক্তব্যে মাজহারুল পারভেজ সাজ্জাদ অভিযোগ করেন, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর (ডাংগি) গ্রামের বাসিন্দা কথিত সাংবাদিক নজরুল ইসলাম ও তার ভাই ইকবাল হোসেন সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে তাদের ৮ দশমিক ৪০ শতক জমি অন্যের কাছে বিক্রি করে দিয়েছে।

এবিষয়ে প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রকাশ এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।

তিনি আরও অভিযোগ করেন, জমি দখলে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলে পরদিন বিভিন্ন অনলাইন পত্রিকা ও বিভিন্ন ফেসবুক আইডির মাধ্যমে আলাউদ্দিন ও তার মামার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করে কথিত সাংবাদিক নজরুল।

সংবাদ সম্মেলনে আরও দাবী করা হয়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরও অভিযুক্তরা বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, জমি দখলের চেষ্টা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি অব্যাহত রেখেছে। এসময় ভুক্তভোগীরা প্রশাসনের কাছে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, জমি প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মিথ্যা সংবাদ প্রচার বন্ধ এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত সাংবাদিক নজরুল ইসলাম সিক্স-সেভেন পর্যন্ত লেখাপড়া জানে। তার নাভারন সাতক্ষীরা মোড়ে একটি খীলি পানের দোকান ছিল। তারপর সে বেনাপোলে একটি অফিসে পরিচ্ছন্নকর্মী হিসাবে কাজ করতো। সেই অফিসের এক ব্যক্তির বদলাতে নজরুল ইসলাম রাতারাতি সাংবাদিক বনে যায়। সে নিজেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার বেনাপোল প্রতিনিধি দাবী করে।

কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে তার পিতা তৈয়ব আলীকে মারধরের অভিযোগ রয়েছে। তৈয়ব আলী তার ছেলে নজরুলের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল। বর্তমাণে নজরুলের অর্তাচার ও ভয়ে পিতা তৈয়ব আলী যশোরে বসবাস করে। এছাড়াও তার বড় চাচা আব্দুল আউয়ালের কাছে নজরুল একবার চাঁদা দাবী করেছিল। চাঁদা না দেওয়ার কারণে নজরুল তাকেও মারধর করেছিল। নজরুলের অত্যাচারে কাশেম শিকদার, তার ভাই রবি, ব্যবসায়ী মোতালেবসহ ১০-১২ জন মানুষ বর্তমাণে এলাকা ছাড়া।



error: Content is protected !!