প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১০:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ১:৫৩ পি.এম
শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান!

শৈলকূপা চড়িয়ার বিল বাজার মিতু বেকারিতে অভিযান!এসময় বেকারীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন রং, ফ্লেভার, স্যাকারিন ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন, বিক্রয় ও সংরক্ষণ এবং খাদ্য পণ্যের মোড়কে অগ্রিম উৎপাদন তারিখ ব্যবহারসহ অন্যান্য অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মিতু বেকারী কে ৩০০০০/- (ত্রিশ হাজার) টাকা সতর্কতামূলক জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব সুপন সরকার, নিরাপদ খাদ্য অফিসার,

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।
www.senbanglatv.com