আমি কি ভাবতে পারি?
আব্দুল হান্নান!
আমি কি ভাবতে পারি?
তবু ভাবনা কেন টানে?
কেউ জানে না, কেউ বোঝে না—
আমার মাওলা শুধু জানে।
খোঁজে না কেউ, বোঝে না কেউ,
আকাশ কেন দূরে?
হাতের নাগাল পাইলে তারে,
মাখাতাম আঁধার গায়ে।
কত কথা জমে থাকে মনে,
কত স্বপ্ন অজানায়,
নীরব রাতে হৃদয় কাঁদে—
উত্তর মেলে না কোনোখানে।
তবু আমি পথের শেষে
তাঁরই ধ্বনি শুনি।
কেউ না বুঝুক, কেউ না শুনুক—
আমার মাওলা সবই জানে।