শেখ শরিফুল ইসলাম কালিগঞ্জেরঃ
জেলার কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার আসর নামাজ হতে বাইতুল আমান জামে মসজিদের প্রাঙ্গনে মসজিদ পরিচালনা কমিটি, যুব কমিটি ও মসজিদের মুসল্লীবৃন্দের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম উপলক্ষে ৯ তম বার্ষিক ওয়াজ মাহফিলে মসজিদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহেদুর রহমানের সভাপতিতেব প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন মুফতিয়ে বাংলা আসাম হযরত মেজ হুজুর কেবলা রাহমাতুল্লাহে দৌহিত্র আওলাদে রাসুল সৈয়দ আজমাত হোসেন ফুরফুরা শরীফ ভারত।দ্বিতীয় বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদত মাওলানা মোঃ আলী হোসাইন সহকারী পরিচালক উলুম কোরা সিদ্দিকিয়া মাদ্রাসা লক্ষ্মীনাথপুর কালিগঞ্জ সাতক্ষীরা। শেখ মোস্তাহিদ রহমান লিটনের সঞ্চালনায় তৃতীয় বক্তা হিসেবে কোরআন হাদিসের আলোকে আলোচনা পেশ করেন তরুণ উদীয়মান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোঃ ওসমান গনি সালেহী। ইমাম ও খতিব চরদহ বায়তুল আমান জামে মসজিদ।মাহফিল উপলক্ষে আসরের নামাজ বাদ হতে ইসলামী হাম নাত ও ইসলামী গজল এর মাধ্যমে মাহফিলের শুভ সূচনা হয়। মসজিদের যুব কমিটির একঝাক উদীয়মান তরুণের অক্লান্ত পরিশ্রমে মধ্যরাত পর্যন্ত চলা উক্ত মাহফিলে দেশ জাতি তাতা মুসলিম উম্মার সুখ, মঙ্গল ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতিয়ে বাংলা আসাম হযরত মেজ হুজুর কেবলা রাহমাতুল্লাহে দৌহিত্র আওলাদে রাসুল সৈয়দ আজমাত হোসেন ফুরফুরা শরীফ ভারত।
ছবি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জের চরদহা বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনা পেশ করছেন মুফতিয়ে বাংলা আসাম হযরত মেজ হুজুর কেবলা রাহমাতুল্লাহে দৌহিত্র আওলাদে রাসুল সৈয়দ আজমাত হোসেন ফুরফুরা শরীফ ভারত।