September 23, 2026, 5:03 am
শিরোনাম:
ভেজাল সার বিক্রির দায়ে কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি ২৫ বস্তা ভেজাল ডিএপি জব্দ শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত ১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন* শৈলকুপা ভাটই বাজারে কৌতুক অভিনেতা রফি মাদক ও নারী সহ আটক! শৈলকুপা ভাটই বাজারে কৌতুক অভিনেতা রফি মাদক ও নারী সহ আটক! শ্রীপুরে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। মিঠাপুকুর থানার নবনিযুক্ত ওসির সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ। রংপুর বিভাগের খামারিদের কপালে চিন্তার ভাঁজ। দাগনভূঞায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে লন্ডন প্রবাসীর ৮০০০০ টাকা অনুদান। ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি প্রকাশ , সভাপতি নুর নবী,সাধারণ সম্পাদক মাসুদ রানা।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকলাচুর রহমান মিঠু।

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

 

 

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

আইনশৃঙ্খলা রক্ষা, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও পেশাগত সততার স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ সম্মাননায় ভূষিত হয়েছেন ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইকলাচুর রহমান মিঠু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে ২১ সেপ্টেম্বর (২০২৬) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৫ সালের সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং সেবামূলক কর্মকাণ্ডে অনন্য নজির স্থাপনের জন্য সারাদেশে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদান করা হয়েছে। এর মধ্যে ‘পিপিএম-সেবা’ ক্যাটাগরির তালিকার ৪২ নম্বরে মনোনীত হয়েছেন ঝিনাইদহ ডিবির এই চৌকস কর্মকর্তা (বিপি-৮৭০৬১০৬৪০৪)।

অনুসন্ধানে জানা যায়, ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত অবস্থায় তথ্যপ্রযুক্তির নিবিড় ব্যবহার এবং নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক কাজে লাগিয়ে একাধিক ক্লুলেস হত্যাকাণ্ড, মহাসড়কের ডাকাতি ও আন্তঃজেলা অপরাধী চক্রের চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনে অগ্রণী ভূমিকা পালন করেন এএসআই ইকলাচুর রহমান। ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাঁর সাহসিকতা জেলা জুড়ে প্রশংসিত হয়েছে।

রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এই অর্জনে উচ্ছ্বসিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা। স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এই স্বীকৃতি ঝিনাইদহের পুরো পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক প্রতিক্রিয়ায় এএসআই ইকলাচুর রহমান মিঠু বলেন, “রাষ্ট্রীয় এই স্বীকৃতি পেশাগত কাজের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা বহুগুণ বাড়িয়ে দিল। জেলা পুলিশ সুপারের যোগ্য দিকনির্দেশনা, ডিবির ওসি স্যার ও সহকর্মীদের সার্বিক সহযোগিতার কারণেই আজ এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় যেন আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া চাই।”



error: Content is protected !!