ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁ/জা ও ২৭ পিস ই/য়া/বা সহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাটই বাজার পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীত পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালায়। রফির গ্রামের বাড়ি শৈলকূপা উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের গোলপনগর গ্রামে।
এ সময় ওই বাসা থেকে ১০০ গ্রাম গাঁ/জা ও ২৭ পিস ই/য়া/বা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় ওই বাসায়
অ/নৈ/তিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়।