ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের তরুণ কণ্ঠশিল্পী মিটুলের কণ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে নতুন মৌলিক গান ‘সোনাডাঙার মাইয়া’। গানটির কথা ও সুর করেছেন গীতিকার ও সুরকার রওশন আলী বিশ্বাস। শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।
তরুণ প্রজন্মের সংগীতাঙ্গনে নিজের কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন মিটুল। নতুন এই গানটিকে ঘিরে তার ভক্ত ও সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।
‘সোনাডাঙার মাইয়া’ গানটির কথা ও সুরে রয়েছে মাটির মানুষের জীবন, প্রেম ও বাংলার চেনা আবহের ছোঁয়া। রওশন আলী বিশ্বাসের কথায় ও সুরে গানটিতে মিটুলের কণ্ঠের উপস্থাপন গানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গানটির মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়ে শ্রোতা-দর্শকদের সামনে নতুনভাবে হাজির হতে যাচ্ছেন মিটুল। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি প্রকাশের প্রস্তুতি চলছে।
মিটুল বলেন, ‘সোনাডাঙার মাইয়া’ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। শ্রোতারা গানটি শুনে ও মিউজিক ভিডিও দেখে ভালোবাসা দেবেন—এটাই প্রত্যাশা।’
গীতিকার ও সুরকার রওশন আলী বিশ্বাসও গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর কথা ও সুরে মিটুলের কণ্ঠে ‘সোনাডাঙার মাইয়া’ তরুণ শ্রোতাদের কাছে নতুন একটি সংগীতায়োজন হিসেবে সাড়া ফেলবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ঝিনাইদহের সদর উপজেলার উদয়পুর গ্রামে বেড়ে ওঠা সংগীত শিল্পী আরিফুল ইসলাম মিটুল এ সংগীতায়োজনকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। সাংস্কৃতিক সংগঠক ও কবি বায়েজিদ চাষা বলেন,
'তরুণ প্রজন্মের সংগীতাঙ্গনে নিজের কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন মিটুল। নতুন এই গানটিকে ঘিরে তার ফ্যান, ফলোয়ার ও সংগীতপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।'
মিটুল বলেন, ‘সোনাডাঙার মাইয়া’ গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। শ্রোতারা গানটি শুনে ও মিউজিক ভিডিও দেখে ভালোবাসা দেবেন—এটাই প্রত্যাশা।’ তরুণ এ শিল্পী অনুরোধ জানিয়ে গানের লিঙ্ক সাবস্ক্রাইব করার উল্লেখ করেছেন দর্শকশ্রোতা মহলে।