স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তরসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও কর্মীবান্ধব জননেতা জনাব মোঃ নুর আলম। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং সদ্য বিদায়ী কমিটির অন্যতম সদস্য।
সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় মোঃ নুর আলম বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি নেতাকর্মীদের অবিচল আনুগত্য ও সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ।”
তিনি আরও বলেন, “যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি তরুণদের সংগ্রামী চেতনা এবং দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করার অনুপ্রেরণা। এই প্রতিষ্ঠাবার্ষিকী নতুন সংকল্প ও সুসংগঠিত হওয়ার দিন, যাতে মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় যুবদল আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দিনগুলোতে যুবদল দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর যুবদল রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে অতীতেও যেভাবে ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে যুবদলের সকল নেতাকর্মীকে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান মোঃ নুর আলম। একই সাথে দেশের আপামর সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “প্রতিটি চ্যালেঞ্জের মুখে আমাদের দায়িত্ব দেশের কল্যাণে কাজ করা। যুবদল যেন সর্বদা মানুষের অধিকার রক্ষায় সোচ্চার থাকে, এটাই আমাদের প্রত্যাশা।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোঃ নুর আলম পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
উল্লেখ্য, সমাজসেবক মোঃ নুর আলম ঢাকা মহানগর উত্তর যুবদলের সদ্য বিদায়ী (শরিফুল উদ্দীন জুয়েল ও সাজ্জাদুল মিরাজ) কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক (মিল্টন-পাপেল) কমিটির সদস্য, সাবেক ৪৩ নং ওয়ার্ড (বর্তমান ৩০ নং ওয়ার্ড) আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক, আদাবর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং আদাবর থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম দায়িত্বশীল সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।