September 23, 2026, 9:06 am
শিরোনাম:
ভেজাল সার বিক্রির দায়ে কুষ্টিয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি ২৫ বস্তা ভেজাল ডিএপি জব্দ শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত ১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন* শৈলকুপা ভাটই বাজারে কৌতুক অভিনেতা রফি মাদক ও নারী সহ আটক! শৈলকুপা ভাটই বাজারে কৌতুক অভিনেতা রফি মাদক ও নারী সহ আটক! শ্রীপুরে গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। মিঠাপুকুর থানার নবনিযুক্ত ওসির সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ। রংপুর বিভাগের খামারিদের কপালে চিন্তার ভাঁজ। দাগনভূঞায় বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারকে লন্ডন প্রবাসীর ৮০০০০ টাকা অনুদান। ভূল্লী উপজেলা প্রেসক্লাবের কমিটি প্রকাশ , সভাপতি নুর নবী,সাধারণ সম্পাদক মাসুদ রানা।
Notice :
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য।

ঝিনাইদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ শহরের সায়াদাতিয়া সড়কসহ বিভিন্ন পাড়া-মহল্লায় জলাবদ্ধতা নিরসন, সরকারি খাল পুনরুদ্ধার, খাল খনন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই ২০২৬) বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের পাগলাকানাই মোড়ে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সায়াদাতিয়া সড়ক, সিদ্দিকিয়া সড়ক, বদরউদ্দিন সড়ক, গণি মস্তান সড়ক, উপশহর এলাকাসহ শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় সামান্য বৃষ্টিতেই ঘরবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে যায়। এতে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রতিবছর পৌরবাসী কোটি কোটি টাকা পৌরকর পরিশোধ করলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। বর্ষা মৌসুমে ড্রেন পরিষ্কারের পর কাদা সড়কে ফেলে রাখায় চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ঝিনাইদহ কেন্দ্রীয় কবরস্থানসহ বিভিন্ন এলাকাও জলাবদ্ধতায় আক্রান্ত হয় বলে তারা উল্লেখ করেন।
তারা দ্রুত সরকারি খাল পুনরুদ্ধার, খাল খনন, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সংস্কার এবং নতুন ড্রেন নির্মাণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ পৌরসভা ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার, ঝিনাইদহ প্রেস ইউনিটির সহ-সভাপতি সাংবাদিক আসাদ মন্ডল আবদুল ছবুর হোসেন, আনোয়ার হোসেন, ফখরুদ্দিন মুন্না, আল মিরাজ, ইনজামুল হক, এই মানববন্ধনের সাথে একাত্ব প্রকাশ করে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক ঘোষিত কাউন্সিলর পদপ্রার্থী আলমগীর হোসেন ও সাংবাদিক সুরুজ বাঙালী।
এছাড়াও সংগঠনের সদস্য সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন এছাড়াও ভুক্তভোগী নারীরাও অংশ নেন।



error: Content is protected !!