স্টাফ রিপোর্টার,
ঝিনাইদহ–১ শৈলকুপা আসনের(ঈগল প্রতিকের)এমপি প্রার্থী এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন শৈলকুপা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, শৈলকুপা ঝিনাইদহ আজ ১৪ই জানুয়ারি বিকাল ৩ টাই চরিয়ার বিল বাজারে সৌজন্য সাক্ষাৎ করেন এখানে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ রাহাত হোসেন। মুখ্য সংগঠক তপু বিশ্বাস। আরো বিভিন্ন নেতৃবৃন্দ। এবি পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঝিনাইদহ—১শৈলকুপা আসনের (ঈগল প্রতিকের)এমপি প্রার্থী এ্যাডভোকেট মতিয়ার রহমান, শৈলকুপা আহবায়ক শাহিন আলম শৈলকুপা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান করেন ও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করার জন্য বলেন এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান বলেন আমরা হ্যাঁ ভোটের পক্ষে আছি এবং আমরা জনগণকে হ্যা ভোটের পক্ষে থাকার আহ্বান করছি