September 17, 2026, 6:45 am
শিরোনাম:
দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে।

স্টাফ রিপোর্টার ঢাকা

স্টাফ রিপোর্টার ঢাকা
রাজধানীতে বসবাসকারী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার অধিবাসীদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় কাজ করার লক্ষ্যে গঠিত ‘কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। সম্প্রতি সমাজকল্যাণ অধিদপ্তর থেকে সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত ঘোষণা করার পাশাপাশি ২১ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর, ঢাকা থেকে সমিতিটির নিবন্ধন সনদ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক এই স্বীকৃতির মাধ্যমে ঢাকায় অবস্থানরত কোটচাঁদপুরবাসীর সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগগুলো আরও সংগঠিত ও সুনির্দিষ্ট কাঠামোয় পরিচালনার পথ সুগম হলো।
অনুমোদিত ২১ সদস্যের নির্বাহী কমিটিতে রফিকুল আলম মুকুল সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. আমিনুর রহমান স্বপন, প্রকৌশলী আবু সালেহ মোঃ হানিফ, হায়দার আলী ও হাবিবুর আলী। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হাবিব মো: আহসান খোকন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম (মধু)।
এছাড়া সাংগঠনিক, অর্থ, ক্রীড়া, দপ্তর, প্রচার ও প্রকাশনা, সাহিত্য-সাংস্কৃতিক, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে অন্যান্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১১ মার্চ রাজধানীতে এক মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটি গঠনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়। এরপর ধারাবাহিকভাবে সাধারণ সদস্যদের মতামত ও গঠনমূলক আলোচনার ভিত্তিতে এর সার্বিক রূপরেখা ও কার্যক্রম চূড়ান্ত করা হয়।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, শুধু প্রথাগত সামাজিক সংগঠন হিসেবে নয়, বরং মূল ভূখণ্ডের অসচ্ছল মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, মানবিক বিপর্যয় মোকাবিলা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্ল্যাটফর্মটি কার্যকর ভূমিকা রাখবে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কোটচাঁদপুরের মানুষের সেতুবন্ধন তৈরি এবং ঢাকায় কর্মরত পেশাজীবী ও ব্যবসায়ীদের অভিজ্ঞতাকে এলাকার জনকল্যাণে কাজে লাগানোই তাদের অন্যতম উদ্দেশ্য।
সমাজকল্যাণ অধিদপ্তরের সনদ প্রাপ্তির ফলে সমিতির সার্বিক কার্যক্রম আরও স্বচ্ছ, প্রাতিষ্ঠানিক ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে কোটচাঁদপুর পৌরবাসীদের ঐক্যবদ্ধ সেবামূলক সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।



error: Content is protected !!