September 17, 2026, 10:12 am
শিরোনাম:
দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

কালীগঞ্জে জামায়াত প্রার্থীর পোস্টার পোড়ানো–ছেঁড়ার অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ ভোটাররা ঝিনাইদহ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিবের নির্বাচনী পোস্টার পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সংঘটিত এসব ঘটনায় সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে টাঙানো পোস্টার আগুন দিয়ে পুড়িয়ে এবং ছিঁড়ে নষ্ট করে দেয়। এতে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাধারণ ভোটাররা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডে জড়িতদের কোনো লাভ হবে না। বরং এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবু তালিব বলেন,রাতের আঁধারে আমার নির্বাচনী পোস্টার ও ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে, যার তীব্র নিন্দা জানাচ্ছি। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে। তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন,বিষয়টি আমি শুনেছি এবং এর কিছু ছবি পেয়েছি, যা ওসিকে পাঠানো হয়েছে। তবে এখনো নির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।



error: Content is protected !!