
।
কালীগঞ্জ, প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক যুবককে আটকে রেখে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক বক্তব্য রেকর্ড করার অভিযোগে রাজনৈতিক সহিংসতার একটি মামলা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত ৪ নম্বর আসামি মিরাজকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভুক্তভোগী মো. আনিসুর রহমান (২৫), পিতা মো. আশরাফ বিশ্বাস, ২ নং জামাল ইউনিয়নের নাটোপাড়া গ্রামের বাসিন্দা ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতা। তার অভিযোগ, গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত তাকে কৌশলে প্রতিপক্ষের একটি বাড়িতে আটকে রাখা হয়। সেখানে শারীরিক নির্যাতনের পাশাপাশি জোরপূর্বক একটি স্টেটমেন্ট রেকর্ড করা হয়। অভিযুক্তদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিবেশী ছোট ভাই হৃদয় হোসেনের মাধ্যমে তাকে ডেকে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের সহিংসতার অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন।