বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস.ডি টেলিভিশন’ (এস.ডি এন্টারটেইনমেন্ট লিমিটেড) এর খুলনা বিভাগীয় ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার তরুণ সাংবাদিক শেখ মহসিন কবির। সম্প্রতি এস.ডি টেলিভিশনের চেয়ারম্যান সবুজ শাহী তাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদান করেন। শেখ মহসিন কবির কুষ্টিয়ার সাংবাদিক মহলে একজন পরিচিত মুখ। তিনি বর্তমানে ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক (অনার্স) ডিগ্রি সম্পন্ন করেছেন। পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন। তার এই নতুন পথচলায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক মহল এবং ইবি থানা প্রেসক্লাব।

শেখ মহসিন কবির বলেন, আমাকে এই বড় দায়িত্ব দেওয়ায় এস.ডি টেলিভিশনের চেয়ারম্যান সবুজ শাহী স্যারের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। খুলনা বিভাগের অপরাধ চিত্র তুলে ধরতে এবং গণমানুষের সেবায় আমি সর্বদা সচেষ্ট থাকব।