September 17, 2026, 12:02 pm
শিরোনাম:
দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

কোটচাঁদপুরে নাজমুল নামে এক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কোটচাঁদপুরে নাজমুল নামে এক পুলিশ সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা। মোবাইল ব্যাংকিং সেবার দোকান থেকে বিকাশে টাকা পাঠিয়ে পরিশোধ না করে উল্টো দোকানদারকে তুলে নেওয়ার হুমকি দেওয়ায় ক্ষুদ্ধ জনতা তাকে আটক করে থানায় সোপর্দ করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে কোটচাঁদপুর পৌর শহরের দুধসারা সড়কের মুন্সি বেকারিতে এ ঘটনা ঘটে।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.সায়েম ইউসুফ জানান, মোবাইল ব্যাংকিং সেবার দোকানে অপেশাদার আচরণের অভিযোগে বাগেরহাট জেলায় কর্মরত নাজমুল নামে এক পুলিশ সদস্যকে কোটচাঁদপুর থানায় সোপর্দ করেছেন ব্যবসায়ীরা। তার পরিচয় যাচাই করা হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পরিচয় নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অন্য জেলায় কর্মরত হলেও ইউনিফর্ম পরিহিত অবস্থায় অপেশাদার আচরণের কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
মুন্সি বেকারির মালিক মো.ইয়াদুল মুন্সি জানান, বুধবার দুপুর ৩টার দিকে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ সদস্য এসে একটি বিকাশ নম্বরের ৪ হাজার ৬শো টাকা পাঠান। টাকা পাঠানোর পর তিনি নগদ টাকা না দিয়ে জানান, তার কাছে টাকা নেই এবং এটিএম বুথ থেকে টাকা তুলে দিতে হবে।
পরে তাকে সঙ্গে নিয়ে এটিএম বুথে গেলে দেখা যায় তার কার্ডেও কোনো টাকা নেই। এ সময় নাজমুলকে টাকা পরিশোধ করতে বললে তিনি তিন হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা দিতে গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে নাজমুল তাকে গুলি করার হুমকি দেন এবং পুলিশি হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ করেন মো. ইয়াদুল মুন্সি।
এ সময় বিষয়টি আশপাশের ব্যবসায়ীদের জানালে তারা ঘটনাস্থলে জড়ো হন উল্লেখ করে তিনি বলেন, পরে সবাই মিলে ওই পুলিশ সদস্যকে কোটচাঁদপুর সার্কেল অফিসে নিয়ে যান। সেখান থেকে তাকে থানায় সোপর্দ করা হয়।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদউজ্জামান জানান, থানা পুলিশের কাছে হস্তান্তরের পর অভিযোগকারীরা কোন আইনি পদক্ষেপ না নেওয়াই থাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার ভাই তাকে নিয়ে গেছেন। তবে তার নামে অনেক রিপোর্ট আছে।



error: Content is protected !!