September 18, 2026, 2:59 pm
শিরোনাম:
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’, পৌঁছে দিল বাজারসামগ্রী। কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের। জমিজমা সংক্রান্ত শত্রুতায় প্রতিপক্ষকে ফাঁসাতে সাজানো হয়েছিল ধর্ষণচেষ্টার মিথ্যা মামলা। দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মোঃ মিজানুর রহমান শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মোঃ মিজানুর রহমান
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

“এক সাথে সেবাই, এক সাথে উন্নয়নে” এ মূলনীতিতে মাগুরার শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রাণবন্ত উদ্যোগের উপদেষ্টা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায়, দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সফল হয়। এ সময় প্রতিটি পরিবারকে সেমাই, চিনি, চাল, ডাল, সাবানসহ ৯ টি সামগ্রী প্রদান করা হয়৷

প্রাণবন্ত উদ্যোগ এর সভাপতি সুজনুর রহমানের সভাপতিত্বে ও ওয়াসিম আকরাম ও শিমুল হোসেনের সার্বিক তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মিজানুর রহমান, মিল্টন মোল্যা, সোহানুর রহমানসহ সংসঠনের সদস্যবৃন্দ।

প্রাণবন্ত উদ্যোগ এর সভাপতি সুজনুর রহমান জানান, ২০২০ সাল যখন চারপাশ স্থবির হয়ে পড়েছিল, ঠিক তখনই আমাদের এলাকায় এক মহৎ উদ্যোগের বীজ বপন করা হয়েছিল। ইতালি প্রবাসী মো. মিকাইল হোসাইন ভাইয়ের হাত ধরে শুরু হওয়া সেই মানবিক কাজ আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। নাম তার “প্রাণবন্ত উদ্যোগ ” একঝাঁক নিবেদিতপ্রাণ মানুষের শ্রমে আমরা এগিয়ে চলেছিলাম। এই দীর্ঘ পথচলায় আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি সহযাত্রী হিসেবে ছিলেন, মো. মিনাল হোসেন, মো. বাবুল আক্তার, মো. হাবিবুর রহমান বিশ্বাস, মো. আশরাফুল আলম, মো. লিটন হোসাইন, মো. রুবেল হোসেন, মো. মোতাহার হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদ হাসান, মো. আনোয়ার হোসেন, মো. রব্বানী হোসেন এবং আরও অনেক মানবিক হৃদয়ের মানুষ।

​আমাদের লক্ষ্য একটাই অসহায় মানুষের পাশে থাকা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনা। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের সেবা করাই আমাদের এই পথচলার মূল শক্তি। এই কাজ এখন আমরা এলাকার তরুণ সমাজ বহন করছি।



error: Content is protected !!