ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বর্ষা তেল পাম্পের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুবেদ সাহা (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি নড়াইল জেলার উড়ানী মধ্যপল্লী গ্রামের বাসিন্দা এবং তার পিতা কল্যাণ সাহা।
জানা যায়, বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ভোরের দিকে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে ঘটনাস্থলেই সুবেদ সাহা নিহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।