কালীগঞ্জে পেট্রোল, ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
Update Time :
Monday, March 23, 2026
/
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বেশি দামে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৩ মার্চ) বেলা ৩ টার সময় উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সিংদহ গ্রামের আমতলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পেট্রোল, ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখাসহ ভাউচার এবং রেজিস্টার সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে।
এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
তিনি জানান, সিংদহ গ্রামের আমতলা বাজারে বাজার তদারকি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পেট্রোল, ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখাসহ ভাউচার এবং রেজিস্টার সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে ২টি মামলায় ১০ দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনগুলো তদারকি করা হয়।
তিনি আরো বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।