September 17, 2026, 1:37 pm
শিরোনাম:
দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

যথাযোগ্য মর্যাদায় সরকারি কেশব চন্দ্র কলেজে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ

নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে কলেজের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে কলেজ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেশব চন্দ্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আবু বক্কর সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা যেভাবে দেশ স্বাধীন করেছিল, সেই চেতনাকে বুকে ধারণ করে শিক্ষার্থীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মিজানুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল ইসলাম।
আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মাসুদ ইসলাম। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে স্বাধীনতার গুরুত্ব ও গণহত্যার বর্বরোচিত ইতিহাস নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষক মন্ডলীর মধ্যে এক প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাচটি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।



error: Content is protected !!