September 17, 2026, 9:18 am
শিরোনাম:
দুদকের হস্তক্ষেপে গোপালগঞ্জের “স্বর্ণা টাওয়ারের দেখাশুনার দায়িত্ব পাইলো রিসিভার। কোটচাঁদপুর পৌর কল্যাণ সমিতি-ঢাকা’ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। রাতের আঁধারে বিষ, সকালে মাছের মিছিল শৈলকুপায় চার তরুণের স্বপ্নভঙ্গ পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহে ক্লিনিকে প্রসূতির মৃত্যু, চিকিৎসকের অবহেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের অবহেলার অভিযোগে আসমা হক (২৭) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ নিশ্চিত করা হলে তার প্রাণ বাঁচানো সম্ভব ছিল।

বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের শামীমা ক্লিনিকে এ ঘটনা ঘটে। নিহত আসমা হক ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের আলী হোসেনের মেয়ে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল প্রসবব্যথা নিয়ে আসমাকে শামীমা ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর নবজাতক সুস্থ থাকলেও আসমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়।

স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেলে অবস্থার আরও অবনতি হয়। পরে বুধবার রাতে আবারও তাকে একই ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা আমির হোসেন অভিযোগ করে বলেন, ভর্তি করার পর দীর্ঘ সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। নির্ধারিত চিকিৎসক সিজার না করে অন্যভাবে অপারেশন করা হয় বলেও তিনি দাবি করেন। অসুস্থ অবস্থায় রোগীকে বাড়িতে পাঠানো হয়, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে।

তিনি আরও অভিযোগ করেন, রোগীর অবস্থার অবনতি হলেও দ্রুত কোনো কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি মৃত্যুর ৭ থেকে ৮ ঘণ্টা পরও বিষয়টি পরিবারকে জানানো হয়নি। বরং পরে ফরিদপুরে রেফার করার কথা বলা হয় এবং ক্লিনিকের কর্মচারীদের অসদাচরণের অভিযোগও তোলেন তিনি।

অভিযোগ অস্বীকার করে ক্লিনিকটির মালিক ডা. শামীমা বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে আনা অভিযোগগুলো সত্য নয় এবং এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই।

এ বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জেলায় একের পর এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, কার্যকর নজরদারির অভাবে এসব ঘটনা ঘটছে এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। জেলার সচেতন মহল এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।



error: Content is protected !!