September 16, 2026, 6:48 am
শিরোনাম:
পহরচাঁদায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রেলব্রিজ ও সরকারি সড়ক কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন: অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি হাইকোর্ট বলেছে জোর করে পদত্যাগের বৈধতা নেই অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে।
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদীতে ছোট ভাইযরে ছুরিকাঘাতে যুবক নিহতের অভিযোগ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
ছোট বোনের বিয়ে নিয়ে বাকবিতার জের ধরে নরসিংদী পৌর শহরে ছোট ভাইযরে ছুরিকাঘাতে এক যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে শহরের সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল-মামুন।
নিহত আল-আমিন মিয়া (৩০) রায়পুরা উপজেলার নিলক্ষা গ্রামের নুরল ইসলামের ছেলে। তিনি শহরের চৌয়ালায় বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, আল-আমিনের ছোট বোনকে বিয়ের দাবিতে বেশ কিছুদিন ধরে স্থানীয় ‘বখাটে যুবক’ নাঈম উত্ত্যক্ত করছিল। স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি নিয়ে নাঈমের সঙ্গে মিমাংসা করেন আল-আমিন।
কিন্তু মীমাংসার বিষয়টি তার ছোটভাই হাসান মেনে নিতে না পারেননি। এ নিয়ে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে মোবাইলে বাকবিতা হয়। এর জের ধরে শনিবার সকালে চৌয়ালা এলাকায এসে বড ভাই আল আমিনের সাথে পুনরায় তর্কে জড়ায় হাসান।
স্বজনদের অভিযোগ, তর্কাতর্কির এক পর্যায়ে বড়ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসান।
পরে স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় ওই যুবকের। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
ওসি এআরএম আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে অভিযুক্ত ছোট ভাই হাসানকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।
এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাঈমকে আটক করা হয়েছে। নাঈমের বিরদ্ধে নরসিংদীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।



error: Content is protected !!