September 11, 2026, 5:57 pm
শিরোনাম:
মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ শৈলকুপা উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়ন নির্বাচনে, ৭নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন, আমিরুল ইসলাম পান্না। সংসদে সড়কমন্ত্রী মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’ চুক্তির টাকা কম দেওয়াই থানায় এজাহার মামলা দায়ের। ট্রাফিক বিভাগের পেশাদারিত্ব নিশ্চিতে বিশেষ সম্মাননা প্রদান করে কেএমপি কমিশনার। ঝিনাইদহের শৈলকূপার বগুড়া ইউনিয়নের দলিলপুর গ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ। ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার। শৈলকুপায় জোড়া মামলার ঘটনায় ১৫ জন আসামি গ্রেফতার
Notice :
কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

ঝিনাইদহ অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার।

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ কর্তৃক ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহ বিভিন্ন পণ্যের অনলাইন ডেলিভারির নামে প্রতারণা পরিচালনা চক্রের ০৩(তিন) হোতা গ্রেফতার।

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে সাধারণ ক্রেতাদের প্রলুব্ধ করে বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম মূল্য, বিশেষ ছাড় এবং উন্নতমানের পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে পরবর্তীতে পণ্য সরবরাহের কথা বলে অগ্রিম মূল্য বাবদ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) নম্বরে টাকা গ্রহণ করা হলেও প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতো। এভাবে প্রতারণার মাধ্যমে চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছে।

“Sneakers Hub BD” নামক একটি অনলাইন প্লাটফর্মে ভুক্তভোগী ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত একজন ছাত্র জুতা বিক্রয়ের আর্কষনীয় বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে অর্ডার করেন। বিভিন্ন কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে একজোড়া জুতাবাবদ ৮৫,৫১৬/- টাকা অনলাইনের মাধ্যমে হাতিয়ে নেয় প্রতারক চক্র। ভুক্তভোগী উক্ত ঘটনার বিষয়ে ঝিনাইদহ জেলার সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানালে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর চৌকস টিম তথ্য সংগ্রহ পূর্বক প্রতারক চক্রটি শনাক্তের জন্য কাজ শুরু করে। এই সংক্রান্তে মহেশপুর থানার মামলা নং-৩০, তারিখ-২৫/০৭/২০২৬ খ্রিঃ, ধারা- সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২২(২)/২৩(২)/২৭(২) রুজু হয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল gvgjvi NUbv msµv‡šÍ c~Y©v½ Z_¨ msMÖn K‡i প্রতারক চক্রটির সদস্যদের অবস্থান বিস্তারিত তদন্তের পর শনাক্ত করতে সক্ষম হয়। অদ্য ইং ০৭/০৯/২০২৬ তারিখে নড়াইল জেলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের সদস্য ১) সাকিব হোসেন আশিক (২৩), পিতা- তুরাপ কাজী, ২) আরাফাত মোল্লা (২২), পিতা- হাবিব হোসেন মোল্লা, ৩) মিনহাজুর রহমান (২২), পিতা- মোঃ নাসির উদ্দিন, সর্ব সাং- ভওয়াখালী, থানা- নড়াইল সদর, জেলা- নড়াইলদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড ও অন্যান্য ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। একইসঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থের বিষয়ে বিশদ অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার কর্তৃক জনসচেতনতামূলক বার্তাঃ

অনলাইনে কোনো পণ্য ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ছাড়, অস্বাভাবিক কম মূল্য কিংবা আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে যাচাই বাছাই ছাড়া অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি সরাসরি বিশ্বাস স্থাপন না করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। পণ্য ও বিক্রেতার পরিচয় যথাযথভাবে যাচাই না করে কোনো ধরনের অগ্রিম অর্থ প্রদান থেকে বিরত থাকুন। অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।



error: Content is protected !!