September 14, 2026, 1:17 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

তরুণদের বুক পকেটে মাদকের বিষ নয়, থাকবে সম্ভাবনাময় স্বপ্নের বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৬ জুন শুক্রবার সকালে স্থানীয় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের অগ্রযাত্রা’র উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া ৫ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক মাদকবিরোধী মানসিকতার তরুণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দৌড়টি বদরগঞ্জ ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়।
শুক্রবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ মাঠে বেলুন উড়িয়ে এই বিশাল ম্যারাথনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক মহাব্বত হোসেন টিপু বলেন, “মাদক কেবল একটি জীবনকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকে পঙ্গু করে দেয়। আজ সাধুহাটির তরুণরা যেভাবে মাদকের বিরুদ্ধে রাজপথে দৌড়েছে, তা সত্যিই প্রশংসনীয়। সুস্থ সমাজ গড়তে হলে তরুণদের মাঠমুখী করতে হবে, খেলার মাঠে ফেরাতে হবে। শিক্ষা ও সংস্কৃতির আলোই পারে সমাজ থেকে মাদকের অন্ধকার দূর করতে।”
অনুষ্ঠান উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ। এ সময় সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দীন আলা, পুলিশ কর্মকর্তা অশিল কুমার এবং বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল মালেক, পল্লী চিকিৎসক ফজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধক আলাউদ্দীন আজাদ বলেন, “শিক্ষাঙ্গন ও সমাজকে মাদক মুক্ত করা আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ সমাজ যদি আজ সচেতন না হয়, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ‘তারুণ্যের অগ্রযাত্রা’র এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং প্রতিটি অভিভাবককে তাদের সন্তানের প্রতি আরও নজর রাখার আহ্বান জানাই।”
সাধুহাটি ইউনিয়নের তরুণদের হৃদস্পন্দন এবং ‘তারুণ্যের অগ্রযাত্রা’ সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান মিজু’র পৃষ্ঠপোষকতায় ইউনিয়ন পর্যায়ে এই ব্যতিক্রমী আয়োজনটি সম্পন্ন হয়।
মাদকের কুফল ও তরুণদের দায়িত্ব নিয়ে এক বিশেষ বার্তায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও তরুণ তুর্কি সাকিব মোহাম্মদ আল হাসান মিজু বলেন, “আমরা আমাদের যুবসমাজকে মাদকের মরণনেশায় হারিয়ে যেতে দিতে পারি না। তরুণদের বুক পকেটে মাদকের বিষ নয়, থাকবে সম্ভাবনাময় স্বপ্নের বাংলাদেশ। আজকের এই ৫ কিলোমিটারের ম্যারাথন শুধু একটা দৌড় নয়, এটা মাদকের বিরুদ্ধে আমাদের প্রথম যুদ্ধ। সাধুহাটি ইউনিয়নের একটা তরুণও যেন মাদকের দিকে পা না বাড়ায়, সেই লক্ষ্যেই আমাদের এই পথচলা। ‘তারুণ্যের অগ্রযাত্রা’ তরুণদের সুস্থ ও মাদকভুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে সবসময় মাঠে থাকবে।”
ম্যারাথন দৌড় শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী দেড় শতাধিক দৌড়বিদের প্রত্যেককে সচেতনতামূলক উপহার ও সম্মাননা প্রদান করা হয়। ব্যতিক্রমী এই আয়োজনটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।



error: Content is protected !!