September 15, 2026, 1:49 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

শৈলকূপা আবাইপুর ইউনিয়ন যুগনী রাস্তায় মাটি ভরাট কাজের নামের বরাদ্দ ৭ লক্ষ ৫০ হাজার টাকা হরিরলুট!

মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহঃ

আবাইপুর ইউনিয়ন যুগনী অদুত মেম্বারের বাড়ি থেকে মাঠে অভিমুখী সাড়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দের রাস্তায় মাটির কাজ। প্রায় ২০ দিন আগে কাজটি করেছে। ওখানকার উপস্থিত কয়েকজনের সাথে কথা বললাম কথা বলে জানতে পারলাম যে একটি ভেকু নিয়ে এসে ৩দিনে এই কাজ শেষ করেছে। যদি সর্বোচ্চ কাজ করে তাহলে ৩০ ঘন্টা কাজ করেছে। সর্বোচ্চ খরচ হলে ৬০ হাজার টাকা খরচ হয়েছে।
এই কর্মের আর একটা বিশেষ দিক হলো রাস্তা আগে অনেক চওড়া ছিল যে মাটি দেয়া হয়েছে তা রাস্তার সাইড থেকে কেটে উঠানো হয়েছে। সরকারি জমি পাশের জমি আলাদের দখলে চলে গেছে। ‌ রাস্তা আগে প্রশস্ত ছিল এখন রাস্তা চিকন হয়ে গেছে।
এ আবার কেমন চুরি পুকুর চুরির কথা শুনেছি একে তাহলে সাগর চুরি বলা যায়? ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দীপকের সাথে কথা বলে জানতে পারলাম এই কাজ বর্তমান আইন মন্ত্রীর বিশেষ বরাদ্দের কাজ সে এর পিআইসি না। তবে পিআইসি কে সে তা বলল না। ইউনিয়ন চেয়ারম্যান হেলাল বিশ্বাসের সাথে কথা বললাম সে বলল আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না।
তখন মনের ভিতর প্রশ্ন উঠলো শৈলকুপার আইনমন্ত্রী মহোদয় আপনার শৈলকুপায় কারা এই লুটপাট করছে? বিশেষ বরাদ্দের অর্থ সেটা আপনার জানা আছে কিনা জানিনা। তখন মনে হল ইতিপূর্বে কিছু ব্যক্তি শৈলকুপায় বিভিন্ন কর্মের অর্থ লুটপাট করে অনেক ধনসম্পদের মালিক হয়েছে। আবার হয়তো কিছু ব্যক্তি এরকম ভাবেই লুটপাট করে অনেক অর্থের মালিক হবে আমাদের মত অপদার্থ মানুষেরা শুধু চেয়ে চেয়ে দেখব আর কিছু বলতেও পারবোনা।
যে মানুষগুলো লুটপাট করে অর্থের পাহাড় গড়ে তুলবে কয়েকদিন পরে সেই মানুষগুলোর নিকট থেকে আমাদেরকে শুনতে হবে অনেক আদেশ উপদেশ নির্দেশ। শুনতে হবে অনেক আদর্শবান কথা কারণ সামনের দিনগুলোতে তারাই আবার জনপ্রতিনিধি হবে। আজ আবাইপুর ইউনিয়ন পরিষদের মধ্যে একজন মেম্বার বলেই ফেলল নির্বাচন করতে অনেক টাকা লাগে ভাই তাহলে প্রকল্পগুলো থেকে যদি আমরা কিছু না করতে পারি সেই টাকাগুলো কোথায় পাবো ? একটু বলে যাবেন কি? হতভম্ব হয়ে চুপ করে বাহির হয়ে আসলাম।
পরে দিন জানা গেল ঐ প্রকল্পের পিআই সি নাম মোঃ মাসুম বারব হিরো সাথে মোবাইল ফোনে (০১৭৫৮-৫৫০৯৫৮)কথা হলে তিনি বলেন আমি নাম মাএ পি আই সি। চার দিন কাজ হয়েছে। কাজের ফাইল অফিসে জমা দেওয়া হয়েছে।
শৈলকূপা উপজেলা প্রকল্প অফিসার (পি আই ও)নিউটন বাইন বলেন আপনারা প্রকল্প পি আই সি সাথে কথা বলেন।



error: Content is protected !!