September 15, 2026, 1:07 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশ কর্তৃক দস্যুতা চক্রের দশ সদস্য আটক, লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার।

স্টাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার
১৪ বছরের শিশু মিশকাত, পিতা-মৃত মোঃ আব্দুল জব্বার, সাং-তালসার, থানা-কোটচাঁদপুর, জেলা-ঝিনাইদহ এর পিতা মারা যাওয়ায় সে একমাত্র অবলম্বন একটি ইজিবাইক চালিয়ে তার পরিবারের ভরণপোষণ মেটাতো। গত ইং-১৯/০৭/২০২৬ তারিখ বিকাল অনুমান ৫.০০ ঘটিকার সময় কোটচাঁদপুর রেলগেট হতে ০৪ জন দস্যু যাত্রীবেশে মিশকাতের চালিত ইজিবাইকে ওঠে। তাকে ঝিনাইদহ সদর থানাধীন সুতরের খাল বংকিরা মাঠ নামক ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে সেখান থেকে জোর পূর্বক রাস্তা হতে দূরে নির্জন মেহগনি বাগানে নিয়ে তার মুখ ও হাত-পা বেঁধে ইজিবাইক ও মোবাইল ফোন লুন্ঠন করে নিয়ে চলে যায়। এই সংক্রান্তে ভিকটিমের চাচা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় অজ্ঞাতনামা ০৪ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে ঝিনাইদহ সদর থানার মামলা নং-৩৭, তারিখ- ২১ জুলাই, ২০২৬; জি আর নং-৩৩৫, তারিখ- ২১ জুলাই, ২০২৬; ধারা- 394 The Penal Code, 1860; রুজু করা হয়।
উক্ত ঘটনা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচার হয়। পুলিশ সুপার, ঝিনাইদহ জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম, মহোদয় তাৎক্ষণিক ঘটনার রহস্য উৎঘাটন ও সংশ্লিষ্ট আসামীদের গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশকে ঘটনাস্থলে প্রেরণ করে সার্বক্ষণিক মনিটরিং ও নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় তদন্ত টীম ঘটনা সংক্রান্তে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইজিবাইক লুন্ঠনের সাথে সরাসরি সম্পৃক্ত দস্যু ১। মোঃ আকাশ সর্দার @ ডাকাত আকাশ ও কুষ্টিয়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে দস্যু ২। মোঃ জিয়ারুল @ জিয়া (৪৪), ৩। মোঃ সিরাজুল ইসলাম (৪০), ৪। মোঃ আখতার মোল্লা (৪০) দের গ্রেফতার করেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর থানা এলাকা হতে ঘটনার লুন্ঠিত মালামাল ক্রয় বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট ৫। রাশিদুল ইসলাম @ বল্টু (৫০), ৬। মোঃ লিটন আলী (৫০), ৭। মোঃ সজীব শেখ (২৪), ৮। মোঃ মাসুদ রানা (৩২) এবং কুমারখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৯। মোঃ ইসলাম খান @ তাহের (৬৫) এবং মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০। মোঃ আশরাফুল ইসলাম (৪২) দেরকে গ্রেফতার করে লুন্ঠিত ইজিবাইক, লুন্ঠিত ০১ টি মোবাইল ফোন সহ সর্বমোট ০৮ টি মোবাইল ফোন ও ইজিবাইক বিক্রয়ের ৩,৪০০/- টাকা উদ্ধার করা হয়।
মোঃ আকাশ সর্দার @ ডাকাত আকাশ, মোঃ জিয়ারুল @ জিয়া (৪৪), মোঃ সিরাজুল ইসলাম (৪০), মোঃ আখতার মোল্লা (৪০)দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ তারা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, পাবনা এলাকায় বিভিন্ন দস্যুতা ও ডাকাতি সংঘটন করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, দস্যুতা ও ডাকাতির মামলা রয়েছে।ধন্যবাদান্তে
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)ঝিনাইদহ



error: Content is protected !!