September 15, 2026, 1:00 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

মহাসড়ক প্রশস্তকরণে “শৈলকুপা”য় উচ্ছেদ অভিযান শুরু কঠিন অবস্থানে প্রশাসন!!

স্টাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার

ঢাকা–খুলনা মহাসড়কের শেখপাড়া (ঝিনাইদহ)–”শৈলকুপা”–লাঙ্গলবাঁধ (মাগুরা) সড়ক চার লেনে উন্নীতকরণ ও মজবুতিকরণ প্রকল্পের আওতায় “শৈলকুপা”র পাইকপাড়া মৌজার ১.০৩৫০ একর এবং ডাউটিয়া চাকিরগাতী মৌজার ১.২৫১০ একর সরকারি জমি দখলমুক্ত করতে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

অভিযানে মহাসড়কের দুই পাশের সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চার লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ নির্বিঘ্নে বাস্তবায়ন এবং সরকারি জমি দখলমুক্ত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন “শৈলকুপা” উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানাসহ বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উচ্ছেদ অভিযানে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে “শৈলকুপা” থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্লার উপস্থিতিতে পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, চার লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় জমি দখলমুক্ত করা হচ্ছে। সরকারি জমিতে অবৈধ দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে এ ধরনের অভিযান চলবে।



error: Content is protected !!