September 15, 2026, 5:15 am
শিরোনাম:
অভয়নগরে ইয়াবা সেবন ও বহনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ঝিনাইদহ পৌরসভা’র অদক্ষ প্রকৌশলী ( ইঞ্জিনিয়ার ) দিয়ে চলছে উন্নয়ন কাজ। শহরের প্রধান ড্রেন নির্মাণে অদক্ষ নকশার খেসারত দেবে সাধারণ মানুষ? নওয়াপড়ায় ৮০ পিস ইয়াবা সহ আনিসুর রহমান আটক বাংলাদেশ প্রেসক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৬ ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি মৃত্যু হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ‘জামায়াতের সঙ্গেই আঁতাত করে রাজপথে মিছিলের সাহস পাচ্ছে আওয়ামী লীগ’! ঝিনাইদহে পৌর ছাত্রলীগের সভাপতি অপু ইসলাম গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে। মুসলিম মেয়ের প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান মেয়ে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি ও অপপ্রচারের অভিযোগ
Notice :
দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি। হরিনাকুন্ডু উপজেলার কালসংকরপুর গ্রামে মোলাম হোসেন মেম্বারকে কু*পি*য়ে হ*ত্যা কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর | কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হা’ম’লা অভিযোগ ঝিনাইদহ সদর উপজেলা পুকুর থেকে সরকারী বালক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর শিক্ষার্থী আরাবীর মৃ*ত*দেহ উদ্ধার অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

কচুরিপানার সবুজ ফাঁদে বন্দি নবগঙ্গা: দখল আর দূষণে মরণদশা ঝিনাইদহের প্রাণ নবগঙ্গা নদীর ‎

সাকিবুল ইসলাম লাবু ঝিনাইদহ প্রতিনিধি :

‎​ সাকিবুল ইসলাম লাবু ঝিনাইদহ প্রতিনিধি :

‎ঝিনাইদহের একসময়ের প্রমত্তা নবগঙ্গা নদী এখন আর মুক্ত প্রবাহিত কোনো জলধারা নয়; বরং এটি রূপ নিয়েছে ঘন সবুজ কচুরিপানা, পলি আর প্লাস্টিক বর্জ্যের এক বিশালাকার সমাবেশে। নদীর মাইলের পর মাইল এলাকা জুড়ে কচুরিপানার ঘন জট আচ্ছন্ন করে রাখায় পানির স্বাভাবিক আলো-বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে। এককালের বাণিজ্য ও কৃষির প্রধান পথটি এখন পচা পানির এক দূষিত নালায় পরিণত হয়েছে।

‎​কচুরিপানার জট ও পরিবেশগত বিপর্যয়
‎পৌর এলাকার ধোপাঘাটা সেতু থেকে শুরু করে শহরের ভেতরের অংশ পর্যন্ত নদীর উপরিভাগ প্রায় পুরোপুরি কচুরিপানায় ঢাকা। কচুরিপানার এই ঘন আস্তরণের কারণে’ ​অক্সিজেন সংকট, পানিতে সূর্যের আলো ও বাতাস না পৌঁছানোয় দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ শূন্যের কোঠায় নেমে এসেছে, ফলে মরছে দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী। ​কচুরিপানা পচে এবং শহরের নর্দমার বর্জ্য মিশে বিষাক্ত পানির দুর্গন্ধ ছড়াচ্ছে, যা নদী তীরবর্তী অধিবাসীদের শ্বাসকষ্টসহ নানা রোগব্যাধির কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও
‎​মশার উপদ্রব বেড়েছে শহরজুড়েই। স্থায়ীভাবে আটকে থাকা এই কচুরিপানা এখন মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। ​দখলদারিত্ব ও নাব্যতার দৈন্যদশা কচুরিপানার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ রুদ্ধ হওয়ার মূল কারণ অনিয়ন্ত্রিত দখল ও পলি পড়া।

‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, শহরের ময়লা-আবর্জনা ও প্লাস্টিক সরাসরি নদীতে ফেলার পাশাপাশি নদীর সীমানা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। নদীর কূল ভরাট করে চাষাবাদ এবং পাড় ঘেঁষে মাটি ফেলে নদীকে কৃত্রিমভাবে সংকীর্ণ করা হচ্ছে। পানির গতিবেগ না থাকায় উজান থেকে ভেসে আসা কচুরিপানা ভাটিতে গিয়ে আটকে পড়ে স্থায়ী জটের সৃষ্টি করছে।

‎নদীপাড়ের বাসিন্দা ও পরিবেশ প্রেমীদের মতে, লোক দেখানো কিছু পরিষ্কার অভিযান চালানো হলেও দীর্ঘমেয়াদি কোনো সমাধান মিলছে না। নদী থেকে শুধু কচুরিপানা তুললেই হবে না, উজান থেকে এর স্থায়ী অপসারণ নিশ্চিত করতে হবে এবং নদীর স্বাভাবিক প্রবহমানতা ফিরিয়ে আনতে পরিকল্পিত ড্র্রেজিং প্রয়োজন ব’লেও তারা জানান এবং ঝিনাইদহবাসীর প্রাণ নবগঙ্গা নদীকে দখল ও দূষণ মুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহমান নিশ্চিত করারও দাবী জানান স্থানীয় জনগণ।






error: Content is protected !!