
বিধান চন্দ্র বিশ্বাস
একুশ মোদের রক্ত ঝরা ভাই হারানোর ব্যথা
একুশ মোদের মায়ের ভাষার গভীর ভালোবাসা।
একুশ আনে সজীব আশা বাংলা মায়ের প্রাণ
একুশ মোদের ফুল ছড়ানো শহীদ স্মৃতির মান।
একুশ তোলে বীণার তারে বাংলাভাষার গান
একুশ তোলে বর্ণমালায় জয়ের কলতান।
একুশ শতদামাল ছেলের বুকের রক্ত ঢালা
একুশ মোদের প্রাণে প্রাণে জড়িয়ে বর্ণমালা।
একুশ মোদের স্বাধীনতার ঘুমভাঙানি গান
একুশ মোদের স্মৃতির পাতায় একটি প্রিয় নাম।
রচনাকাল : ১লা ফাল্গুন ১৪০৮ বঙ্গাব্দ