July 28, 2026, 2:48 pm
শিরোনাম:
আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হরিনাকুন্ডু থানা পুলিশের যৌথ একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ইছহাক হোসেনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
Notice :
অভিনন্দন! স্পেন ফুটবল দলকে যোগ্য দল হিসেবে বিশ্বকাপ ট্রফি জেতার জন্য এবং ফিলিস্তিনের পাশে থাকার জন্য। শৈলকুপা শহরে সোনার তরী জুয়েলার্সে সোনা ব্যবসার অন্তরালে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা। দোকান থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সময় টিভির পরিচালকসহ ৫ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝিনাইদহে নিবন্ধনহীন ১৯৮ ক্লিনিক-ডায়াগনস্টিক, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা কালীগঞ্জে কাশিপুর রেলগেট এলাকায় ট্রেনে কা.টা পড়ে, দুই পা হারালেন এক যুবক। ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে করা মামলা খারিজ ১০নং বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের কাঠবাড়ির (নির্বাচনী বাজার সংলগ্ন)মোঃ একরামুল দিন- দুপুরে ভাতিজার হাতে খু*ন। ইটবোঝাই ট্রলির ধাক্কায় পুলিশ সদস্যের স্ত্রীর মর্মান্তিক মৃত্যু! কাশিয়ানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সাবেক রাষ্ট্রপতি জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় প্রধানমন্ত্রী শৈলকুপায় শিক্ষার্থীকে চুল কেটে দিলেন সভাপতি, শিক্ষকের দিকে তেড়ে গেলেন বাবা!

সড়কে গর্ত খুঁড়ে চলাচলের পথ বন্ধ করলেন ইটভাটা মালিক, গ্রামবাসীর দুর্ভোগ

Desk News

খুলনার ডুমুরিয়ায় গ্রামীণ সড়কে গর্ত খুঁড়ে ও মাটি ফেলে গ্রামবাসীর চলাচলের পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন এক ইটভাটা মালিক। এতে ১০ গ্রামের মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েছেন।

রোববার সকালে উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারশিং গ্রামে এমন চিত্র দেখা গেছে।

এলাকাবাসীরা জানান, বয়ারশিং গ্রামের ভাই-ভাই ইটভাটার মালিক রঞ্জন সরদার স্থানীয় তালতলা নদী সংলগ্ন ইটভাটার কাছে একটি গ্রামীণ সড়কে বিশাল গর্ত খুঁড়ে ও মাটি ফেলে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে। এতে উপজেলার আটলিয়া ও শোভনা দুই ইউনিয়নের বয়ারশিং, আধারমানিক, সুন্দরবুনিয়া, গোলাবদহ, কুলবাড়িয়া, নিচুখালী, মঠবাড়িয়া, বাদুরগাছা, বাগআঁচড়া ও পারমাদারতলা তিনটি ওয়ার্ডের দশটি গ্রামের হাজার হাজার মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

তারা আরও অভিযোগ করেন, গর্ত করা ও মাটি ফেলায় দুর্ভোগে পড়েছেন তাঁরা। এছাড়াও ইটভাটা মালিক রঞ্জন সরদার ওই রাস্তা সংলগ্ন নদীর চরের ৬ বিঘা সরকারি জমি অবৈধ দখলে নিয়েছেন।

গ্রামবাসীর ভাষ্য, গ্রামীণ সড়কটি দিয়ে কয়েক যুগ ধরে সর্বসাধারণ যাতায়াত করে আসছে। পুরো রাস্তায় গর্ত খুঁড়ে জনসাধারণের চলাচল বন্ধ করার জন্য ভাটা মালিক কোনো অনুমতি নেননি। প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

বয়ারশিং গ্রামের শংকর মন্ডল ও দীপক মন্ডল জানিয়েছেন, তালতলা নদীর চর ঘেঁষে গ্রামীণ সড়কটি সম্পূর্ণ সরকারি জায়গায় অবস্থিত। এই সড়কের কাছেই কাঠালতলা-মাগুরখালী পাকা সড়ক। গ্রামীণ সড়কটি বন্ধ হওয়ায় ১০ মিনিটের পথ এখন এক ঘণ্টারও বেশি সময় ধরে অন্য রাস্তা ধরে পাকা সড়কে পৌঁছাতে হচ্ছে।

স্থানীয় কৃষক প্রকাশ মন্ডল ও সুব্রত মন্ডল জানান, সড়কটি দিয়ে অসংখ্য মানুষ সবজি খেত ও মাছের খামারে যাতায়াত, কৃষকের উৎপাদিত পণ্য বহনসহ সহজ পথে গ্রামের হাট-বাজার ও বিভিন্ন শহরে চলাচল করে। সড়কটি উন্মুক্তের দাবি তাদের।

এ বিষয় ভাই-ভাই ইটভাটার স্বত্বাধিকারী রঞ্জর কুমার সরদার বলেন, সম্প্রতি ইটভাটা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। তাছাড়া বহিরাগত লোকজনের চলাফেরা ও আনাগোনা বেশি বলে রাস্তাটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি জায়গার ওপর রাস্তা, এটি বেশিদিন বন্ধ রাখা যাবে না। দ্রুতই খুলে দেওয়া হবে।

বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, ভাটার জন্য রাস্তা বন্ধ করে জনগণকে ভোগান্তিতে রাখা যাবে না। এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। তিনি ইউএনওর সঙ্গে কথা বলবেন এবং সরেজমিন তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।



error: Content is protected !!