October 27, 2026, 5:43 am
শিরোনাম:
মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঝিনাইদহের পাট ব্যবসায়ীর বিষপান। শৈলকূপায় দুর্গাপূজার ডিউটিতে আনসার-ভিডিপি সদস্য নিয়োগে বাণিজ্যের অভিযোগ, ‘জানেন না’ কর্মকর্তা। শৈলকুপায় ১২৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বিশেষ পরিদর্শন করেন উপজেলা প্রশিক্ষক প্রতাপ রায়। মোহাম্মদপুরে বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি।

সানাউল্লাহ সুমন প্রতিনিধি

 

সানাউল্লাহ সুমন
প্রতিনিধি

সীমান্তবর্তী এলাকার যুবকদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর উদ্যোগে ২৬ অক্টোবর ২০২৬ তারিখ হতে ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ০৬ সপ্তাহব্যাপী “মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ” কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এ উপলক্ষে আজ ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রশিক্ষণে মনাকষা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন তরুণ অংশগ্রহণ করছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তবর্তী এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক ও জীবনমানের উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) তার দায়িত্বপূর্ণ এলাকায় এই কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবসমাজকে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা সম্পন্ন মানবসম্পদ হিসাবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে সক্ষম হবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হতে দূরে থেকে একটি সুন্দর ও নিরাপদ জীবন গড়ে তুলতে পারবে। ভবিষ্যতেও, সীমান্তবর্তী এলাকার জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রমে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ইতোমধ্যে, গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ হতে ১৫ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়ন পরিষদ হল রুমে চরবাগডাংগা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ৩৫ জন যুবককে ‘ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সহ ৫৩ বিজিবি’র সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিসুর রহমান, মনাকষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মির্জা শাহাদাৎ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মনাকষা বিওপি কমান্ডার ও অন্যান্য পদবীর বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



error: Content is protected !!