October 28, 2026, 9:14 am
শিরোনাম:
শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়ন  ভূমি অফিসে দালাল ছাড়া মেলে না সেবা, বঞ্চিত ভূমি মালিকরা; রাজস্ব হারাচ্ছে সরকার মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা। অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। মনাকষা সীমান্তে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ”পরিচালনা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি। শৈলকূপায় ডোপ টেষ্টে ২ জনের শরীরে প্রমাণ পাওয়া গেল মাদকের। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ নুর আলমের শুভেচ্ছা। ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ। ঝিনাইদহ জেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হলেন সাকিব রানা। এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের উদীয়মান নেত্রী শাহরিন ইরা।
Notice :
শৈলকুপায় বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রূম্যমান আদালতের অভিযান: ২১ হাজার ৫০০ টাকা জরিমানা!… ঝিনাইদহে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দুই কথিত সাংবাদিক আটক” শৈলকূপা উপজেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভুয়া আনসার সদস্য দিয়ে পূজা মন্ডপের ডিউটি চলমান। মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫নং ফুলহরি ইউনিয়ন সুব্রত দধি মিষ্টি ভান্ডারে মিষ্টি বাকি না দেয়ার কারণে সুব্রত উপরে ও তার মায়ের উপরে হামলা! ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম/রদে/হ উ/দ্ধার দেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা কুষ্টিয়ার লালন শাহ ব্রিজের পিলারের সাথে ট্রলারের ধাক্কা লেগে শৈলকু/পার দুইজন সহ তিনজন নিখোঁজ। সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষকের ৬৬% ও সহকারী প্রধান শিক্ষকের ৭৫% পদ ফাঁকা অবশেষে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের ঘুষখোর কর্মকর্তা মুন্তাছির বদলি।

অ্যাডভোকেট মাসুম খানের নিঃশর্ত মুক্তির দাবিতে মোহাম্মদপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ।

স্টাফ রিপোর্টার

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট শিক্ষানুরাগী, ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশকে একটি সাজানো ও বানোয়াট চাঁদাবাজির মামলায় বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ৩৪ নং ওয়ার্ড বিএনপি, এর অঙ্গসংগঠন এবং এলাকাবাসী। সোমবার (২৬ অক্টোবর) ৩৪ নং ওয়ার্ড এলাকায় আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নামে।
ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার ও মিথ্যা মামলার অভিযোগ সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে এবং দলের দুঃসময়ে অ্যাডভোকেট মাসুম খান রাজেশ রাজপথে থেকে নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে আন্দোলনকে সফল করার চেষ্টা করেছেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তাঁর আকাশচুম্বী জনপ্রিয়তা ও বিজয়ের সম্ভাবনা দেখে একটি কুচক্রী মহল ও স্বার্থান্বেষী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। প্রশাসনকে ভুল বুঝিয়ে এবং প্রভাবিত করে এই গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তারা।
নেতাকর্মীদের প্রতিক্রিয়া ও ত্যাগের মূল্যায়ন বক্তারা আরও বলেন, যিনি বা যারা বিগত দিনে দলের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ সম্পূর্ণ হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। অ্যাডভোকেট মাসুম খান রাজেশের মতো ভালো মানুষ বাংলাদেশে পাওয়া কঠিন। দলের দুর্দিনে তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। তাঁর যা সম্পদ রয়েছে, তাতে তাঁর এক টাকাও চাঁদাবাজি করা লাগে না; বরং তিনি শত শত মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। তাঁর মতো একজন ভালো মানুষকে দ্রুত মুক্তি না দিলে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দোসরদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সরেজমিনে খোঁজখবর নিয়ে জানা যায়, ঢাকা মহানগর উত্তর সকল থানা ও ওয়ার্ডে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে এই গ্রেপ্তারে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বক্তারা বলেন, প্রশাসনের কিছু অতিউসাহী কর্মকর্তা এবং দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু হাইব্রিড বিএনপি ও দোসরদের লোকজন চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছে। কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না জানিয়ে অবিলম্বে তাঁকে মিথ্যা ও বানোয়াট মামলা থেকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয় এবং দলের ভেতরের হাইব্রিড ও দোসরদের দ্রুত দল থেকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়।
“প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা-১৩ আসনের সাংগঠনিক টিম প্রধান এবং আগামী ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মোহাম্মদ ইউসুফ, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান রেজা সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশ থেকে অবিলম্বে অ্যাডভোকেট মাসুম খান রাজেশের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়।



error: Content is protected !!